এক টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ - The News Lion

এক টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ




দি নিউজ লায়ন ; ৪৮  ঘণ্টারও বেশি সময় ধরে চলছে একটানা বৃষ্টি আর তার জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ার। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাত হচ্ছে নাগাড়ে। তবে সবচেয়ে বিপর্যস্ত উত্তরের এই দুই জেলা। কোচবিহারের তুফানগঞ্জ 1নম্বর ব্লকের চিলাখানা 2গ্রাম পঞ্চায়েতের ঘোগার কুটি বড়ভিটা গ্রামের 8/69বুথের বাসিন্দারা আতঙ্কিত। গদাধর নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করছে। চিন্তায় রয়েছে এলাকার পাঁচ থেকে ছয়শো পরিবার।বাঁধ ভেঙ্গে গ্রামের উপর দিয়ে জলের স্রোত বইছে নদীর মতন করে। এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে মুশুল ধারায় বৃষ্টি । সব মিলিয়ে এহেন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে গ্রামের অসহায় মানুষজন। 


জলের তোড়ে  নিশ্চিহ্ন হয়ে যায় বাঁধ আর নদী যেন এক হয়ে যায় কোনটা নদী আর কোনটা বাঁধ সেটা বোঝা বড়ো মুশকিল হয়ে যাচ্ছে বলে দাবি স্থানীয় দের। বাঁধের  প্রায় ৩০০ মিটার ঢাল ভাঙ্গনের ফলে সেখানে জলের স্রোত বইছে তীব্র গতিতে। যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়ছে অন্যান্য গ্রাম গুলির সঙ্গে । অবিলম্বে জরুরী কালীন ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিস্থিতি অন্য দিকে মোড় নেবে। 


ঘরবন্দী মানুষগুলো কোথাও যেতে পারছেন না।  ৫  থেকে ৭  কিলোমিটার রাস্তা  ঘুরে চলাচল করতে হচ্ছে তাদের।  টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার জেলাও। লাগাতার বর্ষনে বিপর্যস্ত আলিপুরদুয়ার জেলার জনজীবন। টানা বৃষ্টির ফলে জেলার বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করছে। 


জানা গেছে, রাতভর টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে, গতকাল রাত থেকে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় চলছে অনবরত বৃষ্টি বৃহস্পতিবারও সকাল থেকে ডুয়ার্সে বিভিন্ন জায়গায় বৃষ্টি। আর এই বৃষ্টি ফলে ডুয়ার্সে কালচিনি , হাসিমারা, দলসিংপাড়া, মাদারিহাট, ফালাকাটা সহ বিভিন্ন এলাকায় বাজার ঘাট রাস্তায় প্রায় জনমানব শূন‍্য। এদিকে বিক্রেতারা বাজারে দোকান খুলে বসে আছে ক্রেতার দেখা নেই।  


এলাকার বাজার ঘাটের চিত্রটা যেন পালটে গিয়েছে।একদিকে করোনা আরেক দিকে বৃষ্টি। সব মিলিয়ে নাকাল জেলাবাসী। এদিকে মাদারিহাট বীরপাড়া ব্লকের রামঝোরা, তুলসী,লঙ্কাপাড়ার বিভিন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।ভেঙ্গে পরেছে যোগাযোগ ব্যবস্থা।


 ভুটান পাহাড় থেকে নেমে আসা বাংড়ি নদীতে প্রবল জলস্ফীতির ফলে রামঝোড়ার চা বাগান সহ কয়েকটি এলাকায় ক্ষতি হয়েছে। অপরদিকে এথেলবাড়ির বিভিন্ন এলাকার ঘরে জল ঢুকে পরেছে। জল ঢুকে বন্ধ হয়েছে বিভিন্ন কারখানায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.